Article I
জায়গা-জমি ও সম্পত্তি সংক্রান্ত যাবতীয় দালিলিক এবং আইনি জটিলতার সমাধান; আবাসন খাতে অথবা রিয়েল এস্টেট প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অন্যতম আইনি পরামর্শক এবং পূর্ণাঙ্গ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
Overview
সকল প্রকার মধ্যস্বত্বভোগী এবং দালালের উৎপীড়ন থেকে সম্পূর্ণরূপে মুক্তভাবে নিজের জমি, সম্পত্তি, প্রতিষ্ঠান এবং আবাসন ব্যবসা প্রকল্প রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার জন্য যাবতীয় চুক্তিসমূহ ও মালিকানা তথা রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র ও আইনি জটিলতার বিবিধ সমাধান লাভের এক বিশ্বস্ত ওয়ান-স্টপ পরিষেবামূলক প্রতিষ্ঠান।
আপনি বিশ্বের যেকোনো দেশে বসেই বাংলাদেশে আপনার জমি, সম্পত্তি ও ফ্ল্যাটের ক্রয়-বিক্রয়, ব্যবস্থাপনা এবং হালনাগাদ তথ্য যাচাইয়ের সেবা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
আপনার সম্পত্তি, আপনার নিয়ন্ত্রণে—বিশ্বের যেকোনো প্রান্ত থেকে; PROPLEX - এর সাথে !
বাংলাদেশে ভূমির মালিকানা ও ব্যবস্থাপনা বহুমুখী আইন, বিধিবিধান এবং নিয়ন্ত্রক কাঠামোর আওতায় পরিচালিত হয়। আপনি জমি ক্রয়, বিক্রয় কিংবা বিনিয়োগ; যে উদ্দেশ্যেই ভূমিসংক্রান্ত কার্যক্রমে যুক্ত থাকুন না কেন, এসব আইনি জটিলতা সঠিকভাবে মোকাবিলা করতে বাংলাদেশে ভূমি আইনবিষয়ক পেশাদার আইনজীবীর পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভূমিসংক্রান্ত আইনি বিধান ও প্রক্রিয়ার জটিলতা অনেক সময় বিভ্রান্তিকর ও দুর্বোধ্য হয়ে উঠতে পারে। তাই সম্ভাব্য আইনি ঝুঁকি এড়ানো, অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত থাকা এবং প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ পরিপালন নিশ্চিত করতে অভিজ্ঞ আইনজীবীর দিকনির্দেশনা গ্রহণ অপরিহার্য।
আমরা, “PROPLEX: LAND MANAGEMENT & LEGAL SOLUTIONS”; আমাদের গ্রাহকদের স্বতন্ত্র চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভূমি আইনবিষয়ক পূর্ণাঙ্গ ও সমন্বিত পরামর্শসেবা প্রদান করি। ভূমির মালিকানা, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইনি বিষয়ে সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে আমরা গ্রাহকদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইনি সেবাপ্রাপ্তির ধাপসমূহ: শুরু থেকে সমাধান পর্যন্ত
১. প্রাথমিক পরামর্শ গ্রহণ
আপনার ভূমি-সংক্রান্ত সমস্যা, প্রয়োজন ও সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে PROPLEX-এর আইনজীবীর সঙ্গে প্রাথমিক আলোচনা করুন। এর মাধ্যমে আপনার সমস্যার প্রকৃতি, সম্ভাব্য আইনি প্রতিকার এবং প্রযোজ্য আইনগত বিকল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করুন।
২. দলিলপত্র ও নথি পর্যালোচনা
জমির মালিকানা-সংক্রান্ত দলিল, সাফ-কবলা দলিল, নিবন্ধন-সংক্রান্ত কাগজপত্র এবং বিদ্যমান বিরোধের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়, যাতে সংশ্লিষ্ট আইনি অবস্থান ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা যায়।
৩. আইনগত যাচাই-বাছাই ও যথাযথ অনুসন্ধান
জমির মালিকানা ও স্বত্বের ধারাবাহিকতা, বিদ্যমান দায়ভার ও বন্ধক, খতিয়ান, দাগ নম্বর, ভূমি রেকর্ড এবং প্রযোজ্য ভূমি ব্যবহারবিধি ও সংশ্লিষ্ট আইনগত শর্তাবলি যাচাই করা হয়। এর মাধ্যমে জমি ক্রয়, বিক্রয় বা বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য আইনি জটিলতা সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়।
৪. আইনি কাঠামো প্রণয়ন ও দলিল প্রস্তুতকরণ
ভূমি হস্তান্তর, সম্পত্তি-সংক্রান্ত লেনদেন কিংবা বিরোধ নিষ্পত্তির প্রয়োজনে চুক্তিপত্র, সমঝোতাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় আইনগত দলিল প্রস্তুত ও পর্যালোচনা করা হয়, যাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর অধিকার, দায়িত্ব ও শর্তাবলি যথাযথভাবে প্রতিফলিত হয়।
৫. আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি
মামলায় যাওয়ার আগে সম্ভব হলে আলোচনার মাধ্যমে সমঝোতা, মধ্যস্থতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এর উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে আইনসম্মত ও কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা।
৬. আদালতে মামলা পরিচালনা ও আইনি প্রতিনিধিত্ব
প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আদালত বা আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত ট্রাইব্যুনালে মক্কেলের পক্ষে মামলা পরিচালনা ও আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়। মামলার প্রকৃতি ও এখতিয়ার অনুযায়ী জেলা পর্যায়ের উপযুক্ত আদালত থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত—বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ—পর্যন্ত প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় সহায়তা প্রদান করা হয়।
৭. দলিল নিবন্ধন ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্নকরণ
সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত দলিল নিবন্ধনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট আইন, বিধিবিধান ও বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে দিকনির্দেশনা দেওয়া হয়।
৮. লেনদেন-পরবর্তী আইনি সহায়তা
সম্পত্তি হস্তান্তর বা লেনদেন সম্পন্ন হওয়ার পরও ভূমি ব্যবস্থাপনা, উত্তরাধিকারসূত্রে সম্পত্তি হস্তান্তর, মালিকানা-সংক্রান্ত ভবিষ্যৎ জটিলতা এবং পরবর্তী সম্পত্তি লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
Services Included
How an Engagement Proceeds
We assess the matter, likely structure, and rough timeline — free of charge.
Scope and fee structure are confirmed in writing before work begins.
Our team investigates, drafts, and negotiates on your behalf.
We close the matter and remain available for the governance questions that follow.